Ticker

6/recent/ticker-posts

বাদামের উপকারিতা ও অপকারিতা

 

পুষ্টিগুণ বিবেচনায় বাদামের ব্যবহার অতুলনীয় ।এতে ভিটামিন, খনিজ, অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রোটিন উপস্থিত। যা স্বাস্থ্য এবং ত্বকের জন্য খুবই উপকারি। বাদাম খেতে অনেকেই পছন্দ করেন। নিয়মিত বাদাম যে রোগ নির্মূল করে তা কারোর অজানা নয়। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। বাদাম খাওয়ার উপকারিতার পাশাপাশি অপকারিতাও বিদ্যমান। মাত্রাতিরিক্ত ও নিয়মনীতি না জেনে কোন কিছুই খাওয়া ভাল না । 

 

 

আসুন জেনে নিন বাদামের উপকারিতা ও অপকারিতা :

 
উপকারিতা
১. ক্লান্তি দূর করতে বাদাম ব্যবহার :
শক্তির ভালো উৎস হচ্ছে বাদাম । বাদাম খাওয়ার ফলে দেহে এনার্জি বৃদ্ধি পায়। নিয়মিত এই বাদাম খেলে শরীরের ক্লান্তি দূর হয়। তবে নিয়ম মাফিক খেতে হবে ।
২. মস্তিষ্ক শক্তিশালী করতে বাদাম ব্যবহার:
কাজু বাদামে এক প্রকার তেল থাকে যা ভিটামিন বি সমৃদ্ধ। এর জন্য এটি একটি শক্তিশালী খাদ্য হিসাবে পরিচিত। এছাড়াও বাদামে রয়েছে ভিটামিন বি, যা স্মৃতি শক্তি বৃদ্ধি করে।
৩.বাদাম ব্যবহার করে রক্তচাপ নিয়ন্ত্রণ করুন :
বাদামে উচ্চ মাত্রায় পটাসিয়াম থাকে এবং সোডিয়ামের পরিমাণ কম থাকে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।দেহে সোডিয়ামের মাত্রা বেশি হলে রক্ত বৃদ্ধি পায় ফলে রক্তচাপ বেড়ে যায়। এক্ষেত্রে নিয়মিত বাদাম খাওয়া উপকারি।
৪.কলেস্টেরলের মাত্রা কমায়ঃ
নিয়মিত বাদাম খেলে কলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত হয়। বাদামে উচ্চ প্রোটিন সামগ্রী হওয়ার কারণে দ্রুত হজমের শক্তি বাড়ায়। তাই আপনারা যারা কলেস্টেরলের সমস্যায় ভুগছেন আপনাদের নিয়মিত পরিমিত মাত্রায় বাদাম খেতে হবে।
৫. হার্ট ভাল রাখতে বাদাম ব্যবহার
বাদামে এক প্রকার অ্যাসিড পাওয়া যায় যা হার্টের পক্ষে খুব ভালো। এছাড়াও দস্তা, ম্যাগনেসিয়াম, তামা এবং লোহার মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং হৃদরোগের সহায়তা করে।
৬. বাদাম মেজাজ ভাল রাখতে সাহায্য করে
আপনি যদি দিনে একবার অন্তত বাদাম খান তাহলে আপনাকে ক্যালরির জন্য অতিরিক্ত খাবার খেতে হবে না। বাদাম খাদ্য মেজাজ হিসাবে পরিচিত। তাই মনের বিষণ্নতা দূর করে মন রিফ্রেশ করে তোলে।
৭. ক্যান্সার থেকে বাঁচায়ঃ
কাজু প্রুনোথোসিনিডিন ফ্লাভোনিওাইডের একটি প্রকার যা ক্যান্সার কোষগুলিকে ক্রমবর্ধমান থেকে আটকায়। কাজু বাদাম নিয়মিত ক্যান্সারের কিছু রূপ থেকে রক্ষা রাখে।
এতক্ষণ আমরা বাদামের উপকারিতা জানলাম। এবার আসুন জেনে নেই মাত্রাতিরিক্ত বাদাম খেলে কি কি ক্ষতি হতে পারে। মাত্রাতিরিক্ত ও নিয়মনীতি না জেনে কোন কিছুই খাওয়া ভাল না ।
বাদামের অপকারিতা :
১. ওজন বৃদ্ধি পেতে পারেঃ
আমরা আগেই জেনেছি, বাদামে উচ্চ প্রোটিন ও ফ্যাট থাকে। তাই মাত্রাতিরিক্ত বাদাম খেলে আপনি কিন্তু মোটা হয়ে যেতে পারেন। কাঠ বাদাম ওজন কমায় পাশাপাশি বেশি খেলে ওজন বাড়াতেও পারে। এছাড়াও অন্যান্য বাদাম রয়েছে যা সঠিক মাত্রায় না খেলে ওজন বৃদ্ধি করতে পারে। তাই নিয়মিত খাবারের তালিকায় বাদাম যোগ করলে চার ভাগের এক ভাগ রাখুন।
২. বেশি বাদামের বাদাম খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে
আপনার কাজু বাদাম পছন্দ আর আপনি রোজ প্রয়োজনের থেকে ( ২০০ গ্রাম বা তার বেশি ) খেয়ে ফেলেন। তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারেন। কারণ এটি বাদামের একটি পার্শ্বপ্রতিক্রিয়া।
৩. অ্যালার্জির সমস্যাঃ
বাদামে প্রচুর পরিমাণে উপকারিতা বিদ্যমান রয়েছে তবু বাদাম খাওয়ার সময় সঠিক পদ্ধতি না মেনে খেলে কিছু সাইড এফেক্ট দেখা যায়। তার মধ্যে একটি অ্যালার্জির সমস্যা। কারণ বাদামে অ্যালার্জি হওয়ার প্রবণতা বেশি। তাই বাদাম খাওয়ার আগে সচেতন হন কোন বাদামে আপনার অ্যালার্জি রয়েছে।
4. ঔষধের কাজকর্মে বাধা প্রধান
বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম ঔষধের কাজকর্মে বাধা সৃষ্টি করে। যার ফলে রোগ নির্মূল হতে দেরি হয়।
আশা করি, বাদামের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে কিছুটা হলেও জেনেছেন । এবার সঠিক পরিমাণে বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

Post a Comment

0 Comments